
রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সার্চ ইঞ্জিন গুগলের তথ্য বলছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ২। এছাড়া ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ময়মনসিংহ জেলা। ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছা জেলা।
এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫। গত মে মাস থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ৫ মাসে ৫ বার ছোট থেকে মাঝারি আকারের ভূমিকম্প অনুভূত হলো দেশে। এসব ভূমিকম্পের প্রায় প্রতিটিরই উৎপত্তিস্থল ছিল দেশের সীমানার ভেতর বা আশেপাশে।